আমাদের সম্পর্কে

প্রকৃতির মাঝে কাটাতে চান এক মনোরম ছুটির দিন? সুন্দরবনের অপরূপ সৌন্দর্য, ম্যানগ্রোভ অরণ্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার হাতছানি নিয়ে শ্লোকনাথ ট্রাভেলস আপনাকে উপহার দেবে সুন্দরবনের হৃদয়ে এক অবিস্মরণীয় ভ্রমণ।

আমাদের একটাই স্বপ্ন—আপনাদের প্রতিটি ভ্রমণকে আনন্দ, ভালোবাসা আর সুন্দর স্মৃতিতে ভরিয়ে তোলা।. “সময় পেরিয়ে যায়, বছর হারিয়ে যায়, কিন্তু কিছু সুন্দর মুহূর্ত হৃদয়ে চিরকাল থেকে যায়।”.

আমাদের সম্পর্কে দু-একটি কথা

আমাদের সম্পর্কে

শ্লোকনাথ ট্রাভেলস আপনাদের নিরাপদ, আরামদায়ক ও আনন্দময় ভ্রমণের অভিজ্ঞতা দিতে বদ্ধপরিকর। যাত্রার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি বিষয় আমরা যত্ন সহকারে দেখাশোনা করি, যাতে আপনি নিশ্চিন্তে ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেন। আপনজনের মতো আন্তরিক যত্ন আর সুন্দরবন সম্পর্কে আমাদের গভীর স্থানীয় জ্ঞানই আমাদের বিশেষত্ব। স্থানীয় মানুষের সঙ্গে সুসম্পর্কের মাধ্যমে আমরা আপনাকে সুন্দরবনের আসল রূপ, প্রকৃতির সৌন্দর্য ও মানুষের জীবনযাত্রার সঙ্গে পরিচয় করিয়ে দিই।

আমাদের লক্ষ্য ও স্বপ্নের সঙ্গী হোন

আমাদের লক্ষ্য হলো সুন্দরবনের বুকে আপনাদের জন্য নিরাপদ, আনন্দময় ও স্মরণীয় ভ্রমণের ব্যবস্থা করা। সুন্দরবনের বিশেষ ভ্রমণ আয়োজনের মাধ্যমে ভ্রমণপ্রেমীদের মুখে হাসি ফোটানো, প্রকৃতিকে ভালোবাসতে শেখানো এবং সুন্দরবনের মানুষ ও প্রকৃতির উন্নতিতে পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

আমাদের স্বপ্ন, সুন্দরবন ভ্রমণে মানুষের প্রথম পছন্দ ও ভরসার নাম হয়ে ওঠা। আগামী প্রজন্মের জন্য সুন্দরবনের অপরূপ প্রকৃতি, জীববৈচিত্র্য ও নিজস্ব সংস্কৃতিকে ভালোবেসে আগলে রেখে এই সৌন্দর্য সবার কাছে পৌঁছে দিতে চাই আমরা।

আমাদের সঙ্গীরা

“সময় বয়ে যায়, বছর পেরিয়ে যায়, তবুও কিছু মুহূর্ত হৃদয়ে থেকে যায় আজীবন”

প্রতিষ্ঠাতার বার্তা

লরেম ইপসাম ইংরেজিটা আমরা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের বাংলাতে লরেম ইপ্সাম প্রয়োজন হয়। লরেম ইপসাম ইংরেজিটা আমরা সবাই ব্যবহার করে থাকি। কিন্তু অনেক সময় আমাদের বাংলাতে লরেম ইপ্সাম প্রয়োজন হয়।

সন্দীপ হালদার প্রতিষ্ঠাতা

সাধারণ কিছু প্রশ্ন ও উত্তর

আমাদের সম্পর্কে সবকিছু জানুন

আপনার মনে আরও কোনো প্রশ্ন থাকলে বা কিছু জানার থাকলে, নির্দ্বিধায় আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করুন। আপনার পাশে থাকতে আমরা সবসময় প্রস্তুত!

যোগাযোগ করুন

সুন্দরবন কেন এত গুরুত্বপূর্ণ?

সুন্দরবন রয়েল বেঙ্গল টাইগার, বিস্তীর্ণ ম্যানগ্রোভ বনভূমি এবং সমৃদ্ধ জীববৈচিত্র্যের জন্য বিখ্যাত। এটি ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থান এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। প্রকৃতিপ্রেমী ও রোমাঞ্চপ্রিয় পর্যটকদের কাছে সুন্দরবন প্রতি বছর বিশেষ আকর্ষণের কেন্দ্র হয়ে ওঠে।

সুন্দরবন ট্যুর প্যাকেজ কীভাবে বুক করবেন?

আপনার পছন্দের ট্যুর প্যাকেজ ও ভ্রমণের তারিখ নির্বাচন করে সহজেই সুন্দরবন ভ্রমণ বুক করতে পারেন। বুকিংয়ের জন্য প্রয়োজনীয় তথ্য জমা দেওয়ার পর আমাদের পক্ষ থেকে আপনার সঙ্গে যোগাযোগ করা হবে এবং বুকিং নিশ্চিত করা হবে। এছাড়াও, ফোন, WhatsApp অথবা ইমেলের মাধ্যমে আমাদের সঙ্গে যোগাযোগ করে ভ্রমণের তারিখ নিশ্চিত করতে পারেন।

সুন্দরবন ভ্রমণের সেরা সময় কোনটি?

সুন্দরবন ভ্রমণের সেরা সময় অক্টোবর থেকে মার্চ মাস। এই সময় আবহাওয়া মনোরম থাকে, নৌভ্রমণ আরামদায়ক হয় এবং বন্যপ্রাণী দেখার সুযোগও ভালো থাকে। অন্যদিকে, ইলিশ উৎসবের আমেজ উপভোগ করতে চাইলে জুন থেকে সেপ্টেম্বর মাসে ভ্রমণের পরিকল্পনা করতে পারেন।